1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট মিরপুরের হকার উচ্ছেদ: অভিযান নয়, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা মেট্রোরেল নির্মাণে প্রায় ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

বৃষ্টি নেই, তবুও রামগতিতে বন্যার উন্নতি নেই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ জন দেখেছেন

গত ৪-৫ দিন ধরে বৃষ্টি না থাকলেও লক্ষ্মীপুরের রামগতিতে বন্যা পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। এর কারণ হিসেবে ভূলুয়া নদী ভরাট ও বেদখলকে দায়ী করছেন স্থানীয়রা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার চর বাদাম, চর আলগী এবং চর পোড়াগাছা ইউনিয়নের গ্রামগুলোর পানি নামার একটি মাত্র পথ হলো ভূলুয়া নদী। এই ভূলুয়া নদী মরে এখন খালে পরিণত হয়েছে। এই নদী দিয়ে পানি নিষ্কাশনের পথগুলো ভরাট ও বেদখল হয়ে গেছে। ফলে বাড়ি-ঘর থেকে ভূলুয়া নদী দিয়ে পানি নামছে ধীরগতিতে।

সোমবার সরেজমিনে দেখা যায়, উপজেলা চর বাদাম, চর আলগী ও পোড়াগাছা ইউনিয়নের বন্যাকবলিত এলাকাগুলোর অধিকাংশ সড়কগুলোর কোথায়ও হাঁটুসমান বা কোথায়ও হাঁটুর পানির নিচে, কোথায়ও বুক সমান পানি। বেশির ভাগ বসতঘরে এখনো পানি। তবে কিছু কিছু বসতঘর থেকে পানি নামলেও সেগুলো এখনো বসবাস উপযোগী হয়নি। এ কারণে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনও এখনই বাড়ি ফিরতে চাইছেন না।

চর পোড়াগাছা ইউনিয়নের মধ্য কলাকোপা ডাক্তারপাড়া নোমানাবাদ সরকারি প্রথমিক বিদ্যালয় আশ্রয় নেওয়া গৃহিণী শিরিন আক্তার বলেন, ‘বাড়ির উঠানে এখনো কোমর পরিমান পানি। ঘরের মেঝেতে হাঁটু পানি। ঘরের কাঁচা ভিটা পুরোটা নষ্ট হয়ে গেছে। থাকার উপায় নেই। তাই আরও আশ্রয়কেন্দ্রে থাকতে হবে।’

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য ভূলুয়া নদীসহ খালগুলোতে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন প্রতিবন্ধকতা ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা সুইজ গেইট খুলে দেওয়া হয়েছে। সব এলাকার পানি নামছে ধীরগতিতে। এতে লোকজনের কষ্ট যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বন্যায় ক্ষতির পরিমাণও।’

বন্যার পানিতে আটকে পড়া মানুষদের সরকারি-বেসরকারি ভাবে ত্রাণ দেওয়া অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘২১টি আশ্রয় কেন্দ্রে এখনো ৫-৬ হাজার মানুষ আছে। সরকারি-বেসরকারি সহযোগিতায় তাদের প্রতিদিন দুবেলা রান্না করা খাবার দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ১১০ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকার গো-খাধ্য ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )