1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট মিরপুরের হকার উচ্ছেদ: অভিযান নয়, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা মেট্রোরেল নির্মাণে প্রায় ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

মিঠামইনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ জন দেখেছেন

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা জোবায়ের আহমেদের মেয়ে তাসমিয়া আহমেদ নিশাত (৫) ও মহিবুর রহমানের মেয়ে রাফিয়া তানহা (৪)।

তাসমিয়া আহমেদ নিশাতের চাচা উবায়দুল হাসান কামরুল জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল নিশাত ও তানহা। একপর্যায়ে বাড়ির পাশেই একটি খালে গোসল করতে নামে তারা। পরে খালের পানিতে ডুবেই মৃত্যু হয় তাদের। পানিতে প্রথম নিশাতের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। নিশাতের মরদেহ উদ্ধার করতে খালে নামলে রাফিয়া তানহার মরদেহ ভেসে উঠে। পরে তাকেও উদ্ধার করা হয়।

কাটখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )