চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীকে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়া থানার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন আবুল মনছুর মিলন (৩০), তার বাবা মো. মামুন (৬৫) ও মা নুরুন্নাহার বেগমকে (৫০)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার
বরিশালের উজিরপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শুক্রবার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশ নিয়েছে। উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক খোকন ডাকুয়াকে হত্যার উদ্দেশ্যে বুধবার রাতে
ময়মনসিংহ জেলার গৌরীপুরে ৪০৩ ব্যাটেল গ্রুপ কর্তৃক স্থাপিত আর্মি ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (১৩ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তিনি গৌরীপুর আর্মি ক্যাম্পে কর্তব্যরত সকল পদবির সেনাসদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় সেনাবাহিনী প্রধানকে ময়মনসিংহের ভালুকা ত্রিশাল ইন্ডাস্ট্রিয়াল এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে টানা বৃষ্টির ফলে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গাইন্যাকাটা এলাকায় পাহাড় ধসে পড়ে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। দুই দিন ধরে চলমান অতি বর্ষণের কারণে রেললাইনের ওপর এ ধস নামে যার ফলে সাময়িকভাবে রেল চলাচলে বিঘ্ন ঘটায়। চকরিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী জানান, ধসে পড়া মাটি দ্রুত অপসারণের কাজ সম্পন্ন
নিখোঁজের দুই মাস পর আশুলিয়া থেকে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী রেহেনা পারভীন (৩৭) নামের এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়ার মনোদিয়া চওরাপাড়া গ্রামের পাপিয়া আক্তারের নির্মাণাধীন বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় রেহেনার ননদ পাপিয়া আক্তার ও চাচা শ্বশুর আমজাদ হোসেনকে গ্রেফতার
কুমিল্লা সদর উপজেলায় অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। তার বিরুদ্ধে ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্রজনতার ওপর গুলি বর্ষণের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে সাহেবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করার দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। শুক্রবার সকালে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশ ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম
বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের কারণে দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া কোথাও কোথাও ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এ ছাড়া বাংলাদেশ উপকূল এবং এর কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর এলাকায় অন্য একটি লঘুচাপ
চলতি মাসের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ৭ হাজার ১৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরের প্রথম সাতদিনে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। আর প্রতিদিন আসছে ৮ কোটি
ঢাকার আশুলিয়ায় হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করেছে র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (র ্যাব)। গত ৫ আগস্ট গুলিবিদ্ধ মরদেহ ভ্যানে তোলা ও আগুনে পোড়ানো ঘটনায় জড়িত ছিলেন তিনি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র ্যাব) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা
কলকারখানাসহ সব ক্ষেত্রে শ্রমিক-মালিক সুন্দর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূস বলেন, আমার একটা বড় আশা, যে সময় মেয়াদকালে আমরা এখানে থাকবো, শ্রমিক-মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে ‘ন্যাশনাল বিজনেস ডায়ালগ’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন