1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করায় বিক্ষোভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ জন দেখেছেন

বরিশালের উজিরপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শুক্রবার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশ নিয়েছে।

উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক খোকন ডাকুয়াকে হত্যার উদ্দেশ্যে বুধবার রাতে উপজেলার সোনারবাংলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে এসে গুলি করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাবেক ছাত্রদল নেতা জুয়েলসহ নামধারী ১০ জন ও অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা করে খোকন ডাকুয়া।

এর প্রতিবাদে উজিরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মনির হোসেনসহ একাধিক নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, সারাদেশের ছাত্র সমাজের আবেগের স্থান সাইফ মাহমুদ জুয়েল। জুয়েল প্রতিহিংসার রাজনীতি করে না। সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। তার  নামে মিথ্যা মামলা করা হয়েছে। মামলা দ্রুত প্রত্যাহার না করা হলে কঠিন আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )