1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৭ হাজার কোটি টাকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ জন দেখেছেন

চলতি মাসের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ৭ হাজার ১৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরের প্রথম সাতদিনে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। আর প্রতিদিন আসছে ৮ কোটি ৩৫ লাখ ডলার করে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২০ সালের জুলাই মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। বছর ওয়ারি হিসাবে ২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসে। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার। আর ব্যাংকিং চ্যানেলে চলতি বছরের জুন মাসে দেশে এসেছে মোট ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯ হাজার ৭১৮ কোটি টাকা। এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বা প্রবাসী আয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত আগস্ট মাসের পুরো সময়ে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি (২.২২ বিলিয়ন) ডলার। যা আগের বছরের (আগস্ট-২০২৩) একই সময়ের চেয়ে ৬২ কোটি ডলার বেশি। গত বছরের আগস্ট মাসে প্রায় ১৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে।

তা ছাড়া জুন মাসে ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। তার আগের মাস মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার আসে। এছাড়া প্রবাসীরা এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার পাঠান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )