প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশের একটি ভ্যানে করে তাকে আদালতে আনা হয়। উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা এলাকায় একসারি চার পরিবারের ঘরবাড়িসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ধারণা করছে আগুনের ভয়াল গ্রাসে নিঃস্ব হওয়া পরিবারের সদস্যরা। মঙ্গলবার (৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা কবিবাড়ি এলাকার মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম ও হামিদুল হকের বাড়ীতে
পিঁয়াজের দাম নিয়ে টালবাহানা চলছিল গত বেশ কিছুদিন ধরেই। সরকারের হুঁশিয়ারিতেও দামের লাগাম টানার কোনো উদ্যোগই চোখে পড়েনি। উল্টো ক্রেতাদের মাথায় উচ্চমূল্যের বোঝা চাপিয়ে চলেছিল একটি বিশেষ মহল। অবশেষে সংকট কাটাতে পিঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি সম্প্রসারণ অধিদফতর। সেই অনুমতির পরই দেশের বাজারে অবিশ্বাস্যভাবে কমতে শুরু করেছে পিঁয়াজের দাম। জানা
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সহজ-সরল রোগীদের বিভিন্নভাবে হয়রানির কারণে ৪ দালালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর মডেল থানার এএসআই মেহরাজ মাহমুদ তাদের হাসপাতাল থেকে গ্রেফতার করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন-পুরানবাজার পশ্চিম শ্রীরামদীর মাসুদ ২৬), কোড়ালিয়া রোডের সবুজ (২২), ঘোষপাড়ার দীপ দে (২৩) ও পুরানবাজার মেরকাটিজ রোডের
রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগ কর্মী সোনা মিয়া হত্যা মামলায় আরও ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার ওই মামলায় কাউনিয়া উপজেলা ভাইস
রাজধানী ঢাকায় গলায় লিচুর বিচি আটকে এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ গজমহল পুরাতন থানার পাশে দুর্ঘটনাটি ঘটে। শিশুটির নাম অনিক (১০)। বাক প্রতিবন্ধী এই শিশু পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়ায় থাকতো। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী উপজেলার উদারহাটে। প্রতিবেশীরা জানান, লিচু খাওয়ার সময় গলায় বিচি
টাঙ্গাইলে বিষয়ভিত্তিক ষান্মাসিক মূল্যায়নের পরিবর্তে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির গতানুগতিক প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, সম্প্রতি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক মূল্যায়নের পরিবর্তে গতানুগতিক প্রশ্নপত্র
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মঙ্গলবার ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা অভিযোগ গঠন করে আদেশ দেন। এর আগে সকালে আদালতে হাজির হন ড. মুহাম্মদ
সর্বশেষ অনুষ্ঠিত ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হতে পারে। পিএসসি সূত্র বলছে, আজ কমিশনের একটি বিশেষ সভা আছে। এই সভা শেষে ফল প্রকাশ করা হতে পারে। সবচেয়ে কম সময়ের মধ্যে এই বিসিএসের ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। সর্বশেষ ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় পরীক্ষা
বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়েছে লাগামহীনভাবে। এতে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি গ্যাস, কয়লা ও ফার্নেস অয়েল আমদানিতে অনেকটা প্রভাব পড়েছে। ফলে অনাকাঙ্ক্ষিত লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। তবে জনজীবনে দ্রুতই স্বস্তি ফিরিয়ে আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে। আশা করি, সপ্তাহ দুয়েকের
তীব্র তাপদাহে পুড়ছে দেশ। তার মধ্যে দুই জেলার ওপর দিয়ে তাপমাত্র বেশি প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে রাজধানীসহ সারাদেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়েও বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ। যা আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে