1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

আওয়ামী লীগ কর্মী সোনা মিয়া হত্যা মামলায় আরও ১৭ জন কারাগারে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২০৭ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগ কর্মী সোনা মিয়া হত্যা মামলায় আরও ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার ওই মামলায় কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। আসামিরা উচ্চ আদালতের আদেশে ৪ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তারা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।

জামিন নামঞ্জুর করে যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, কাউনিয়া উপজেলার রাজিব হোসেন, রুহুল আমিন, আনোয়ারুল ইসলাম, রোকন মিয়া, মহসিন আলী, ওবায়দুল রহমান, জাহাঙ্গীর হোসেন, আজিজুল ইসলাম, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, সোহেল মিয়া, আশরাফুল, কুদ্দুছ মিয়া, দুলাল, মমতাজ মিয়া, বাবুল মিয়া ও আব্দুল কাদের।

আদালত পরিদর্শক মীর আতাহার আলী জানিয়েছেন, ১৭ জনের উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে তারা জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )