1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

রাজধানীতে গলায় লিচুর বিচি আটকে এক শিশুর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

রাজধানী ঢাকায় গলায় লিচুর বিচি আটকে এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ গজমহল পুরাতন থানার পাশে দুর্ঘটনাটি ঘটে।

শিশুটির নাম অনিক (১০)। বাক প্রতিবন্ধী এই শিশু পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়ায় থাকতো। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী উপজেলার উদারহাটে।

প্রতিবেশীরা জানান, লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ছটফট করতে থাকে অনিক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )