কুমিল্লা চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকাল ৯টায় এ ঘটনার সূত্রপাত হয়। অর্ধশতাধিক লোকের দুটি দল মহাসড়কের মাঝখানে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের হাতে একটি করে লাঠিসহ দেশীয় অস্ত্র। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক
ফেনীর শিক্ষা প্রতিষ্ঠান দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানকে পুনর্বহালের দাবিতে ক্লাস বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৫ জুন) সকাল ১১টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে তারা। পরে বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরনবী দুলাল প্রধান শিক্ষককে পুনর্বহালের আশ্বাস দিলে তারা
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাজেট ডিব্রিফিং সেশনে সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে বাজেট ডিব্রিফিং সেশন এগিয়ে যাবে। তিনি আরও বলেন, বাজেট ডিব্রিফিং সেশন সংসদ সদস্যগণকে বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে। সোমবার ‘বাজেট হেল্প ডেস্ক ২০২৩’ এর আওতায় ‘ সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৩
দেশের ৫১ জেলায় বর্তমানে দাবদাহ চলছে। নীলফামারী আর দিনাজপুরের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। বাকি জেলাগুলোর কোথাও মাঝারি, কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এর চেয়েও ভয়াবহ হচ্ছে অনুভূত তাপমাত্রা। ব্যারোমিটারে পারদ যেখানেই থাকুক না কেন, এর চেয়ে ৩ থেকে ৬ ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে। আর এই খরতাপকে আরও
রংপুরে পিছিয়ে থাকা জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিতে দু’দিনব্যাপী মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে নগরীর সিটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চিকিৎসাসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিনসহ অন্যরা। স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ারের (আরবান হেলথ কার্যক্রম) সহযোগিতায় রংপুর
লিচুখ্যাত দিনাজপুরের সুস্বাদু লিচু এখন শুধু দেশের বিভিন্ন স্থানে নয়, যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় দিনাজপুরের বিরল উপজেলা থেকে ১৬ হাজার বেদানা লিচু পাঠানো হলো ফ্রান্সে। এটিই বাংলাদেশ থেকে প্রথম বিদেশে লিচু রফতানী বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। দিনাজপুরের বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম
ঝড়ো-বৃষ্টির মাঝে নিজ বাড়ির উঠোনে ঝরে পড়া আম কুড়াতে গিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বজ্রপাতে আয়েশা সিদ্দিকা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাশেম পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বৃষ্টির সাথে ঝড়ো বাতাসে বাড়ির উঠোনে থাকা আম গাছ থেকে ঝরে পড়া আম কুড়াতে
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৫৭ হাজার ১২৭ হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯৩৫০ জন। আর বেসরকারিভাবে গেছেন ৪৭ হাজার ৭৭৭ জন। মক্কায় অবস্থান করা হজযাত্রীদের মধ্যে মো. আইয়ুব খান (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। পাসপোর্ট নম্বর EB0236378। সোমবার (৫ জুন) দিবাগত মধ্যরাতে হজযাত্রী
নির্দেশনাগুলো হলো: * পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত এবং শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে। *শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সঙ্গে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে। *শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সব জানালা ও দরজা
‘অখণ্ড ভারত’ মানচিত্র নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা জানতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে দিল্লির বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অখণ্ড মানচিত্র নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তারপরও বাড়তি
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় পোকামাকড় মারার জন্য পেস্ট কন্ট্রোল সার্ভিসের মাধ্যমে কীটনাশক প্রয়োগের পর এর বিষক্রিয়ায় শিশু-কিশোর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- শায়েন মোবারত জাহিন (১৫) ও শাহিল মোবারত জায়ান (৯)। তারা দুজনেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় তাদের বোন, মা শারমিন জাহান লিমা ও বাবা