রংপুর মহানগরীর ১৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলামের (৩৩) ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী। শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরীর মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুদ্ধরা। এসময় বক্তব্য রাখেন, হামলার শিকার বাবুর বাবা হাফিজুর
গত বছর (২০২২) বিশ্বে ‘ডলার মিলিয়নিয়ারের’ সংখ্যা কমেছে ৩৫ লাখ। ২০০৮ সালের পর এটাই সর্বোচ্চ মিলিয়নিয়ার কমার রেকর্ড বলে দাবি করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে। মূল্যস্ফীতি ঠেকাতে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বৃদ্ধি করেছে। তার প্রভাবই পড়েছে মিলিয়নিয়রের তালিকায়। ক্রেডিট সুইস ও ইউবিএস গ্লোবাল ওয়েলথের বার্ষিক প্রতিবেদনে জানা গেছে,
বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা ভারত ও আমেরিকা কারও পক্ষেই সুখকর হবে না বলে মনে করে নয়াদিল্লি। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমেরিকার বর্তমান ভূমিকায় ভারত যে খুশি নয়, ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে সেই বার্তাও। একাধিক স্তরের বৈঠকে বাইডেন প্রশাসনকে এ কথা জানিয়েছে নয়াদিল্লি। সূত্রের বরাতে
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, বিএনপি সরকার উন্নয়নের নামে দেশে শুধু জঙ্গি তৈরি করেছিলো, আর আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে জঙ্গি নির্মূলে সক্ষম হয়েছে। তার বাস্তব প্রমাণ ১৪ বছরে দেশে একটি বোমাও বিস্ফোরণ হয়নি। প্রতিমন্ত্রী শুক্রবার দুপুরে জামালপুরের ইসলামপুরে পোড়ারচর শাহ্ মোজাম্মেলিয়া আহমেদিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন দেখে রেলব্রীজ থেকে লাফ দিয়েও প্রাণে বাঁচতে পারলেন না বৃদ্ধ আব্দুস সালাম (৬৫)। ব্রীজের পিলারের ওপর পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান তিনি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার কৈডাঙ্গা রেলব্রীজের ওপর মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম উপজেলার পুইবিল গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৯ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ মো. মিজানুর রহমানে স্বাক্ষর করা আবহাওয়ার
রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের প্রতি ভরি সোনায় এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা। এতদিন ছিল এক লাখ ৭৭৭ টাকা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির
কুড়িগ্রাম সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানির বোতল তুলে দিল জেলা ও কলেজ ছাত্রলীগের ছেলেরা। বৃহস্পতিবার সকালে কলেজ গেটে কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিনের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহসভাপতি
বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নগরীর বেতপট্টি দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সদস্য জিন্নাত হোসেন লাভলুর
চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি কোরিয়ান ১৬টি নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে দুটি নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করেছে বিজয় এক্সপ্রেস। বিকালে নতুন কোচের উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান। সোনার বাংলা এক্সপ্রেস আগে চলত ১৪টি কোচে, এখন নতুন করে ১৮টি কোচ যুক্ত হয়েছে।
পটুয়াখালীর বাউফলের বগা বন্দর পোস্ট অফিসের সাব-পোস্ট মাস্টার আবদুল ওহাবের বিরুদ্ধে শতাধিক গ্রাহকের সঞ্চনপত্রের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকেরা বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার এ অভিযোগ দেয়া হয়। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বগা ইউনিয়নের বগা বন্দর পোস্ট অফিসে শতাধিক গ্রাহক