1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে রংপুর জেলা আ’লীগের আলোচনা সভা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৮২ জন দেখেছেন

বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নগরীর বেতপট্টি দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সদস্য জিন্নাত হোসেন লাভলুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য আবু তালহা বিপ্লব, জাসেম বিন জুম্মন, সোহেল রানা সনি, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন, যুবলীগ নেতা মাহাবুব নাসের টুটুল, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রওশন আরা ববি প্রমুখ।এছাড়াও  উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )