সিলেটে জনসভার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরাণের মাজার জিয়ারত করে এ মহাসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে বুধবার সিলেটের বিভিন্ন রুটে চারটি স্পেশাল ট্রেন পরিচালনা
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুষ্ঠু ভোট উপহার দেওয়া হবে। এই নির্বাচন ভবিষ্যৎ প্রজন্ম ও ভবিষ্যতের সব নির্বাচনের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন ইসি আহসান
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী ৭ তারিখে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নির্বাচন বর্জনকারীদের মুখে কালিমা লেপন করবে দেশের জনগণ। তিনি বলেন, সমগ্র বাংলাদেশের মানুষ আজকে নির্বাচনমুখী, মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এটি নির্বাচন বর্জনকারী ও প্রতিহতকারীদের মুখে চপেটাঘাত। মঙ্গলবার দুপুরে
প্রার্থীরা যদি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে না চলেন তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা দুরূহ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১৯ডিসেম্বর) দুপুরে রংপুরের সার্কিট হাউসে নির্বাচনে অংশ নেওয়া রংপুর জেলার ৩৬ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়া থাকতে পারে শুষ্ক। সোমবার এ পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এটা পাতানো নির্বাচন নয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। যেসব দল নির্বাচনে আসেনি, সেটা তাদের একটা কৌশল হতে পারে। আর নির্বাচনে আসন ভাগাভাগিটাও ওনাদের একটা কৌশল। সোমবার বিকালে কিশোরগঞ্জ জেলা কালেক্টরেট সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, ডলারের দামের কারণে চিনির দাম বেড়েছে-কমেছে। আমরা ভারত থেকেও চিনি আনতে পারি না, দূর থেকে আনতে হয়। যার জন্য চিনির উপর দামের প্রভাব পড়েছে। বর্তমানে ডলারের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। চিনির সবটুকু আমাদের আমদানি করতে হয়। আমি মনে করি চিনির দাম আর বাড়বে না। সোমবার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৭ সংসদীয় আসনে (রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালী আংশিক) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাইকেল চালিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। সোমবার ইছাখালীর রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে সাইকেল র্যালি চট্টগ্রাম-কাপ্তাই সড়ক
নির্বাচনী অপরাধ আমলে নেয়া ও সংক্ষিপ্ত বিচারের জন্য আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-১ শাখার সহকারী সচিব মো. আল-আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন প্রদত্ত ক্ষমতাবলে আইন ও বিচার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও কসোভো পারষ্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে পারে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এবং কসোভো সাশ্রয়ী মূল্যে উন্নতমানের তৈরি পোশাক এবং ওষুধ বাংলাদেশ থেকে আমদানি করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে। বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তার সরকারি বাসভবন
রংপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, খতিব ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৮ ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের