গুরুত্বপূর্ণ ফায়ার সার্ভিস স্টেশনে আধুনিক যন্ত্রপাতি সরবরাহে ৭৩টি বিশেষায়িত অগ্নিনির্বাপণ ও উদ্ধার ইউনিট মোতায়েনের প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নারী চিকিৎসক শর্মিলা সরকার রুমা বলেছেন,রংপুর অঞ্চলের মানুষের কথা জাতীয় সংসদে বলতে সংরক্ষিত আসনে এমপি হতে মনোনয়ন পত্র সংগ্রহ করবো। আশা রাখি আমার অতীত কর্মকান্ড বিবেচনা করে আমাকে মুল্যায়ন করবে দল। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতে এ কথা
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যদের ফিরিয়ে নেবে দেশটির সরকার। ইতোমধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ’ আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ঢাকায় নিযুক্ত থাইল্যান্ড ও লিবিয়ার রাষ্ট্রদূতেরা পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম জলপাইতলী সীমান্তে মিয়ানমারের মর্টার শেলে বাংলাদেশি এক নারী ও এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আসমা খাতুন (৫৫)। তিনি স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী বলে জানা গেছে। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ বার্তায় দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অধিদপ্তরের পূর্বাভাসে
বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, ‘এটা আরও বাড়াতে চাই। ’ আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ইইউ রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। সোমবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী মহিববুর রহমান
রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত এমপিওভুক্ত লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ২৬ শতক জমি ক্রয়ে গড়িমিলের অভিযোগ উঠেছে। নামকরা এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থৗর সংখ্যা কয়েক হাজার। এমপিওভুক্ত এ প্রতিষ্ঠানের বেশির ভাগ শিক্ষক সরকারের দেওয়া শতভাগ বেতন পান। শুধু শিক্ষার্থীদের মাসিক বেতন থেকেই কোটি কোটি টাকা আয় হয়। অথচ এ আয়ের অর্থ
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমানে আমরা সংকটময় সময় পার করছি, গত ৫ বছর ধরে এই অবস্থা। ২০১৮ সালের আগে আমরা ভালো সময় পার করেছি, মহামারী করোনার পর হতে বৈশ্বিক মন্দা চলছে। আমরা শেখ হাসিনার বদৌলতে সংকট নিরসন করতে পেরেছিলাম। এরপর আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমরা আবারো
রাজধানী ঢাকার বায়ু আজ সোমবার সকালে খুবই বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বায়ুদূষণে সকাল ৯টা ৩১ মিনিটে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল শীর্ষে। ওই সময় আইকিউএয়ারের বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ঢাকার স্কোর ছিল ৪০৮। অর্থাৎ সেময় ঢাকার বায়ু খুবই বিপজ্জনক পর্যায়ে
মাদারীপুরের শিবচরে জমে উঠেছে মাসব্যাপী পৌর বাণিজ্য মেলা। দাদাভাই উপশহরে মাসব্যাপী এ মেলায় প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতা। হাজারো মানুষের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। সরেজমিনে দেখা যায়, দলে দলে মেলায় আসছেন দর্শনার্থীরা। শিশু-কিশোর কিংবা বৃদ্ধ, পরিবারের সবাই প্রিয়জনদের সঙ্গে একটু বিনোদন পেতেই আসছেন বাণিজ্য মেলায়। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা