1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ঢাকার বায়ু আজ ‘খুবই বিপজ্জনক’, স্কোর ৪০৮

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৭ জন দেখেছেন

রাজধানী ঢাকার বায়ু আজ সোমবার সকালে খুবই বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বায়ুদূষণে সকাল ৯টা ৩১ মিনিটে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল শীর্ষে। ওই সময় আইকিউএয়ারের বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ঢাকার স্কোর ছিল ৪০৮। অর্থাৎ সেময় ঢাকার বায়ু খুবই বিপজ্জনক পর্যায়ে ছিল।

এ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ওই সময় বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে ছিল ঘানার আক্রা। শহরটির স্কোর ছিল ৩৩৫। ওই শহরের বায়ুর মানও বিপজ্জনক পর্যায়ে ছিল।

তৃতীয় অবস্থানে ছিল ভারতের মুম্বাই। এই শহরটির বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। এরপর ছিল নেপালের কাঠমাণ্ডু ও মিয়ানমারের ইয়াঙ্গুন।

 

একিউআই বা বায়ুমান নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

একিউআই সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে নগরবাসীর স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।

একিউআই সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা (অস্বাস্থ্যকর) হিসেবে বিবেচিত হয়। একিউআই সূচক ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ (বিপজ্জনক) মনে করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )