নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের বিজ্ঞাপন নীতিমালাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা খুব শিগগিরই বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। প্রতি বছর অনলাইন নিউজপোর্টালের নবায়ন বাদ দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকার নিবন্ধিত অনলাইন গণমাধ্যম
ভোজ্যতেলের দাম বাড়িয়ে আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেসে এ কথা জানান তিনি। ডিআরইউ সাধারণ সম্পাদক মহি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। উপস্থিত ছিলেন ডিআরইউ নির্বাহী কমিটির সদস্যসহ গণমাধ্যমকর্মীরা।
এবার ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেল তাপমাত্রা। চলতি মৌসুমের সকল রেকর্ড ভেঙে ৪০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গায় টানা কয়েকদিন ধরেই তাপদাহ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন। দিনে ও রাতে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত কমবে না তাপমাত্রা। মঙ্গলবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে তত্কালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি অবিস্মরণীয়। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তারা মিয়ার ছেলে রাকিবুল ইসলাম মিলন (৪০)। তিনি চাকরি করতেন ঢাকায়, সচিবালয়ে লিফটম্যান হিসেবে। চাকরির সুবাদে পরিচিতদের মাধ্যমে সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের জন্য তদবির করে ত্রাণ হিসেবে কয়েক বান্ডিল টিন সহায়তার বরাদ্দ আনেন তিনি। মঙ্গলবার সকালে একটি পিকআপে
ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের তেতুলতলা নামক স্থানে মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ১৪ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি
বৈশাখের শুরুর দিনই তাপমাত্রার পারদ ওঠে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১৫ এপ্রিল) দ্বিতীয় দিনে তা আরও বেড়ে ঠেকেছে ৪০ দশমিক ২ ডিগ্রিতে। পটুয়াখালীর খেপুপাড়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ওই উপজেলায় ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ। শুধু খেপুপাড়া নয়, তীব্র গরমে রাজধানী ঢাকার জনজীবনও অতিষ্ঠ। অসহনীয় গরমে হাঁসফাঁস নগরজীবন। ঢাকায়
মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জুয়া খেলার অপরাধে দুই জন জুয়ারীকে আটকসহ মটরসাইকেল জব্দ করেছে ডিমলা থানা পুলিশ। ০৬ এপ্রিল (শনিবার) দুপুর ১টায় ডিমলা সদর ইউনিয়নের ছোটপুল নামক স্থানে বুড়িতিস্তা নদীর বাঁধে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের এ,এস,আই আঃ রহিম এর নের্তৃত্বে সঙ্গীয়
অফিস ছুটি হয়নি এখনো। পরিবার নিয়ে যেতে হবে গ্রামে। ঈদের ছুটি শুরু হলে একসঙ্গে সবাই বাড়ির পথ ধরবে। এতে বাড়বে চাপ। এজন্য পরিবার-পরিজনকে আগেভাগেই বাড়িতে পাঠাতে শুরু করেছেন অনেকে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই ঢাকা ছেড়েছেন। আজ শনিবারও রাজধানী ছাড়বেন উল্লেখযোগ্যসংখ্যক মানুষ। ঈদের লম্বা ছুটি ঘিরে মানুষ শহর ছাড়তে শুরু
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, তিনটি ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ (শনিবার) থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী।
রংপুরে হিমাগারে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা, ওয়ার্ড কাউন্সিলের বিরুদ্ধে মামলা নিজস্ব প্রতিবেদক রংপুর নগরীর ময়নাকুটি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ময়নাকুটি হিমাগারের স্বত্বাধিকারীর নিকট চাঁদা না পেয়ে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানের কর্মচারীর উপর হামলা চালিয়েছে ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায়। এ ঘটনাকে কেন্দ্র করে হারাগাছ মেট্রোপলিটন থানায় একটি মামলা দায়ের করেন