ডলারের পাশাপাশি দেশের ব্যাংক খাতে চলছে তারল্য সংকট। সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়া অব্যাহত রেখেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। বুধবার (১৫ মে) এক নিলামে ৩৬টি ব্যাংক ও একটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) রেপো ও তারল্য সহায়তা সুবিধার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ১৩ হাজার ৮৫ কোটি টাকা ধার নিয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাহিনীর সাত জ্যৈষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে যে দাবি করা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল। উপ-মুখপাত্র প্যাটেলের কাছে প্রশ্ন করা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো এবং তা বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা হয়তো কমবে, সেটা পরবর্তীতে উত্তরণ করতে পারবো, সে আত্মবিশ্বাসও আছে। শুক্রবার (১৭ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
রংপুরে সিএনজি -মাহিন্দ্রার সড়কে চলাচল এবং রেজিস্ট্রেশন দাবিতে মানববন্ধন করেছে চালকরা। শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে নগরীর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করে সিএনজি ও মাহিন্দ্রার কয়েক শতাধিক চালক। মানববন্ধনে বক্তব্য রাখেন সিএনজি ও মাহিন্দ্রা চালক সমিতির পক্ষে মন্জু আহমেদ, জাকির হোসেন, কাঞ্চন চৌধুরী, বিটুল ইসলাম প্রমুখ। ঘন্টা
এ,এম স্বপন জাহান: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বেশীরভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার।ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেনা শিক্ষার্থীরা। শহীদ মিনারের বিকল্প হিসেবে কোন কোন বিদ্যালয়ে বাঁশ,ইট,কাঁদা মাটি ও কলাগাছ দিয়েই কোন রকম দিবস গুলো পালন করে যাচ্ছে। যদিও সরকারি আদেশ অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকার কথা।দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ। শেখ হাসিনাকে পাঠানো শুভেচ্ছা বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ। ‘বাংলাদেশের
দুইজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খানকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে পদোন্নতি
আজ ১৭ মে শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তিনি ১৯৮১ সালে আজকের দিনে বিদেশের নির্বাসন থেকে দেশে ফেরেন। দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে আওয়ামী লীগ ও সমমনা সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সুনামগঞ্জের তাহিরপুরে একটি কুকুরের কামড়ে সাত শিশুসহ ২৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ২ সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সদর বাজার ও আশপাশের ৫টি গ্রামে কুকুরটির কামড়ে তারা আহত হয়েছেন। কুকুরটি মধ্য তাহিরপুর গ্রামের সনুকুল দাসের ছেলে শ্রীবাসের পোষা ছিল
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ১ লাখ কোটি টাকা। একইসঙ্গে আগামী অর্থবছরের জন্য সর্বোচ্চ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবার মানোন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় ও দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের এমপি ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন