1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সুনামগঞ্জে এক কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৬

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১১৬ জন দেখেছেন

সুনামগঞ্জের তাহিরপুরে একটি কুকুরের কামড়ে সাত শিশুসহ ২৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ২ সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সদর বাজার ও আশপাশের ৫টি গ্রামে কুকুরটির কামড়ে তারা আহত হয়েছেন। কুকুরটি মধ্য তাহিরপুর গ্রামের সনুকুল দাসের ছেলে শ্রীবাসের পোষা ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের পর সদর ইউনিয়নের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, তাহিরপুর বাজার, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ গ্রামে ও তাহিরপুর বাজারে একটি পাগলা কুকুর পথচারীদের নির্বিচারে কামড়াতে থাকে। এ নিয়ে উপজেলা সদর ও আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বেলা ২টার দিকে স্থানীয়রা উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ গ্রামে কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নারী ও শিশুসহ উপজেলার ২৬ জন কুকুরের আক্রমণের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের হাত, পা, মুখে কুকুরের কামড় ও নখের আঁচড়ের ক্ষত রয়েছে।

আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন- মধ্য তাহিরপুর গ্রামের স্বর্গজিৎ (৫), তাওহীদ (৩), তৌফিক মিয়া (৪০), তাহি (১২), তাজ মাহমুদ (৩২), ফয়সাল মিয়া (৪৫), ভাটি তাহিরপুর গ্রামের পরভেজ মিয়া ( ১২), রফিক নুর (১৮), তাসিন (৮), চিরশ্রী (৪), আজিমা বেগম (৬০), রতনশ্রী গ্রামের আয়ান মিয়া (৬), শাহাগঞ্জ গ্রামের আশ্বাদ নূর (৬০), সুনীল দাস (৬৫), টিটন মিয়া (৪০)।  গুরুতর আহত স্বর্ণজিৎ (৫) ও ফয়সাল আহমদ (৪৫)-কে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান, কুকুরের কামড় ও আঁচড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের রেবিক্স ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )