1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

রংপুরে সিএনজি -মাহিন্দ্রার সড়কে চলাচল ও রেজিস্ট্রেশন দাবিতে মানববন্ধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১০৫ জন দেখেছেন

 

 

রংপুরে সিএনজি -মাহিন্দ্রার সড়কে চলাচল এবং রেজিস্ট্রেশন দাবিতে মানববন্ধন করেছে চালকরা।

শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে নগরীর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করে সিএনজি ও মাহিন্দ্রার কয়েক শতাধিক চালক।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিএনজি ও মাহিন্দ্রা চালক সমিতির পক্ষে মন্জু আহমেদ, জাকির হোসেন, কাঞ্চন চৌধুরী, বিটুল ইসলাম প্রমুখ।

ঘন্টা ব্যাপি চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, রংপুরের বিভিন্ন শো-রুমে সিএনজি ও মাহিন্দ্রা বিক্রি হয়।আমরা সেখান থেকে কিনে চালিয়ে পরিবার নিয়ে দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছি।কিন্তু বিভিন্ন সময় হয়রানীর শিকার হচ্ছি।যদি মাহিন্দ্রা ও সিএনজি গুলোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে সরকার তাহলে আমরা ভালো ভাবে চলতে পারবো।

তাঁরা আরও বলেন, রংপুর মহানগরীর সাতমাথা,বাংলাদেশ ব্যাংক মোড়,মাহিগঞ্জ, দর্শনা এলাকায় প্রায় পাঁচ শতাধিক সিএনজি ও মাহিন্দ্রা চালক রয়েছে। এই গাড়ি গুলো বন্ধ করে দিলে আমাদের বউ-বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )