বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েনে উদ্ভূত পরিস্থিতি বুঝতে আলোচনা করার জন্য কলকাতা ও আগরতলা মিশনের দুই শীর্ষ কূটনীতিককে ঢাকায় ডাকা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্র জানায়, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অ্যাক্টিং ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ আশরাফুল শিকদার ও আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মাদকে
গরুর মাংস নিষিদ্ধ করে নতুন নির্দেশনা দিয়েছে আসাম। বুধবার (০৪ ডিসেম্বর) রাজ্য সরকারের মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যজুড়ে এ নির্দেশনা জারি করেন। তিনি বলেন, হোটেল রেস্টেুরেন্টসহ যে কোনো ধরনের পাবলিক প্লেসে গরুর মাংস নিষিদ্ধ করা
বাংলাদেশে সন্ত্রাসী হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে হালনাগাদ ভ্রমণ পরামর্শে এ সতর্কবার্তা দেয়। ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, বাংলাদেশে নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা-সমাবেশসহ বিভিন্ন জায়গা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। হাইকমিশন
আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশের লাল-সবুজ পতাকা টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থি সংস্থা হিন্দু সংগ্রাম স্মৃতি এ হামলা চালায়।
মালয়েশিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ভয়াবহ আকার ধারন করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আট রাজ্যে লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্নস্থানে বন্যায় এ পর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (২৯ নভেম্বর) দেশটির সরকারের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বর্ষা মৌসুমে গত এক দশকের মধ্যে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ মঙ্গলবার (২৬ নভেম্বর) একদিনে নিহত হয়েছেন আরও ৩৩ জন। সেই সঙ্গে আহত হয়েছেন ১৩৪ জন। বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার গাজায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে
ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে কমপক্ষে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজারে পৌঁছে গেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে এবং এই অঞ্চলের বেইত লাহিয়া ও
ব্রাজিলের ৬১ নাগরিককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আর্জেন্টিনার বিচার বিভাগ। ব্রাসিলিয়ায় অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিচার বিভাগের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, আর্জেন্টিনার আদালত দেশটিতে ৬১ জন ব্রাজিলিয়ানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এসব ব্রাজিলিয়ানদের বিরুদ্ধে
ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঝাঁসি জেলার মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজ হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হাসপাতালটির শিশু ওয়ার্ডে ভর্তি ছিল। নিহত শিশুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির। জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম)
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই। সর্বশেষ খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার কাজ চলছে এবং প্রতিটি মুহূর্তে উত্তেজনা বাড়ছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে ব্যবধান ক্রমেই উঠানামা করছে। এই মুহূর্তে ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল, কারণ তিনি বেশিরভাগ সুইং স্টেটে এগিয়ে আছেন এবং সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন। এই অবস্থায় কমলা হ্যারিস সমর্থকদের