1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন, শেষ বিদায় জানাতে মানুষের ঢল লংমার্চ থেকে ফেরার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু মিরপুরে চলন্ত বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি সার সংকট নিয়ে বক্তব্য দিতে রাজি নন কৃষি কর্মকর্তা, সাংবাদিকদের হুমকি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা পাবেন ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয় শিশুশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আসামির বাড়ি গুঁড়িয়ে দিল জনতা হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন, শেষ বিদায় জানাতে মানুষের ঢল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ জন দেখেছেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা হয়।

জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

অপ্রতীমকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় মাঠে মানুষের ঢল নামে। এ সময় স্বজন, শিক্ষক ও সহপাঠীদের অশ্রুসজল উপস্থিতি পুরো এলাকায় এক হৃদয়বিদারক ও শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়।

জানাজার আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, আমরা অপ্রতিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। অপ্রতিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানাচ্ছি। বিচার তো হবেই, কিন্তু আমরা তো এই সন্তানকে আর ফিরে পাব না। সরকারের কাছে আমাদের একটাই প্রশ্ন—ভবিষ্যতে যেন আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয়, তার নিশ্চয়তা কোথায়?

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, আমার এই একটাই ছেলে ছিল। আমার বাচ্চাটা কুমিল্লার মানুষের অকৃত্রিম ভালোবাসায় বড় হয়েছে। আপনারা ওকে নিজেদের সন্তানের মতোই ভালোবেসেছেন। ওর বাবা হিসেবে আজ আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি—ও যদি অজান্তে কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, তবে দয়া করে তাকে ক্ষমা করে দেবেন। ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

ড. নাহিদা বেগমের সহকর্মী অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, সম্পর্কে আমি অপ্রতিমের প্রতিবেশী মামা হই। আপনারা সবাই ওকে চিনতেন। কুবির ক্যাম্পাসের ভেতরে-বাইরে অনেকেই তাকে দেখেছেন। এই নিষ্পাপ শিশুটিকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন এবং তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।

বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা শেষে অপ্রতিমের লাশ কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১১টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি পাহাড়ি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। এরআগের দিন শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকায় বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার রাত ৮টার দিকে অপ্রতিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )