1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ জন দেখেছেন

বাংলাদেশে সন্ত্রাসী হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে হালনাগাদ ভ্রমণ পরামর্শে এ সতর্কবার্তা দেয়।

ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, বাংলাদেশে নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা-সমাবেশসহ বিভিন্ন জায়গা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

হাইকমিশন আরও জানিয়েছে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে, যাদের ইসলামবিরোধী জীবনধারা বা মতামত রয়েছে বলে তারা মনে করে। এই সতর্কতার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া, হাইকমিশন আরও বলেছে, মাঝে মাঝে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানো হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীও হামলার লক্ষ্য হয়েছে। এসব হামলায় বিশেষ করে প্রধান শহরগুলোতে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তবে বাংলাদেশি কর্তৃপক্ষ এই ধরনের পরিকল্পিত হামলা প্রতিরোধে কাজ করছে।

ভ্রমণের জন্য সতর্কতা জারি করে যুক্তরাজ্যের হাইকমিশন পরামর্শ দিয়েছে, চারপাশ সম্পর্কে সতর্ক থাকতে হবে। বিশেষত পুলিশি স্থাপনাগুলোর আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ বা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত এলাকাগুলো এড়িয়ে চলুন।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে হাইকমিশন জানিয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশে ব্যাপক সহিংসতা দেখা দেয়, যার ফলে বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি এখনো অস্থির রয়েছে এবং রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনো অব্যাহত রয়েছে।

এসব সমাবেশ সহিংসতায় রূপ নিতে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরিণত হতে পারে। পাশাপাশি, দেশজুড়ে শহর ও নগরে বিক্ষোভ, ধর্মঘট, সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে, যা প্রাণঘাতী হতে পারে।

হাইকমিশন আরও জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পুলিশের কার্যক্রমে প্রভাব ফেলেছে। কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে বেশিরভাগ থানার কার্যক্রম পুনরায় সচল করা সম্ভব হয়েছে। তবে সব পুলিশ সদস্য এখনো কাজে ফিরেননি।

রাজধানী ঢাকা এবং অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ডাকাতি, সহিংস অপরাধ এবং ধর্ষণের ঝুঁকির ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে এবং এসব অপরাধের সম্ভাবনা নিয়ে বিদেশি নাগরিকদের সচেতন থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )