পর পর দুটি ব্যাটেলগ্রাউন্ড স্টেটে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি নর্থ ক্যারোলাইনা জয় ছিনিয়ে নেন। এ দুই ব্যাটেলগ্রাউন্ডে বিজয়ী হওয়ায় ট্রাম্প চূড়ান্ত জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন। তার ইলেক্টোরাল ভোটের সংখ্যা এখন ২৪৬। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ ৫৩৮। একজন প্রার্থীর জয়ের জন্য প্রয়োজন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলা হচ্ছে, তার জয়ের সম্ভাবনা ৮৮ শতাংশ। দ্য নিউইয়র্ক টাইমসের বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টার সর্বশেষ পূর্বাভাসে এ সম্ভাবনার কথা বলা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত ভোটের ব্যবধান যাচাই করে নিউইয়র্ক টাইমস এ পূর্বাভাস তৈরি করেছে। তাতে বলা হয়েছে,
ইসরায়েলে ১৪০টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। তিন দেশে থেকে এ হামলা চালানো হয়। শনিবার (০২ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে ১৩০ টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়ের
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসের জয়ের জন্য ভারতে হিন্দু পুরোহিতরা পূজা করছেন। নির্বাচনের আর মাত্র বাকি কয়েক দিন। তবে কমলা যেন, নির্বাচনে জয় পান, সে জন্য ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে চলছে পূজা অর্চনা। সম্প্রতি দুনয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, শ্যামলা গোপালান শিক্ষা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এক প্রার্থীকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ নিয়ে অভ্যন্তরীণ ও বৈশ্বিক তদবিরও এখন প্রকাশ্যে। তদবিরকারীরা চাচ্ছেন, ওই প্রার্থীকে সরিয়ে তার দল যেন কমলা হ্যারিসের সমর্থন দেয়। মূলত, ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য জয় ঠেকাতে এ উদ্যোগ। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কমলা হ্যারিসকে জেতাতে তৃতীয় প্রার্থী হিসেবে আলোচনায়
ইসরায়েলে আবার প্রতিশোধমূলক হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। তিন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সোমবার (২৮ অক্টোবর) সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই বৈঠকে ইসরায়েলের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাকে
গাজায় ইসরায়েলি হামলা নিয়ে প্রায় ক্ষোভ প্রকাশ করে থাকেন ইসরায়েলিরা। এমনকি এ হামলার মূল লক্ষ্য অর্জন নিয়েও নানা সময়ে নানা প্রশ্নবানে জর্জরিত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তিনি ইসরায়েলি আন্দোলনকারীদের তোপের মুখে পড়েছেন। এ সময় নিজের বক্তব্য থামাতেও বাধ্য হন নেতানিয়াহু। সোমবার (২৮ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য
পৃথিবীতে কেয়ামত বা ধ্বংসযজ্ঞের শুরুই হবে মধ্যপ্রাচ্য থেকে। নবীদের ভবিষ্যতবাণীকে রেফারেন্স হিসেবে উল্লেখ করে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা আলোচনার সময় রিপাবলিকান পার্টির প্রার্থী এ কথা বলেন। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, তিন ঘণ্টা ধরে
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ইরানের সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে দেশটির ইলাম, খুজেস্তান এবং তেহরান প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। এতে সীমিত ক্ষতি হয়েছে বলেও
সিঙ্গাপুরের একটি বহুতল ভবনের জানালার বাইরে আটকে থাকা ৩ বছর বয়সি এক শিশুর প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন জহির নামে এক বাংলাদেশি যুবক। এই বীরত্বের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। ৩৪ বছর বয়সি প্রবাসী জহির সিঙ্গাপুরে লরি চালান। গত ১৭ বছর ধরে এই কাজ করছেন তিনি। রোববার (২০ অক্টোবর) ছুটির দিন
ইরানে হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতেই এই বেঠক হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান, মোসাদ