আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ভোর থেকেই দলীয় কার্যালয়ের দিকে আসা শুরু করেছেন নেতাকর্মীরা। ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হয়েছেন। এরই মধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির দপ্তরে সংযুক্ত দলটির নির্বাহী
একটা-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সংবিধান মেনেই হবে। কেউ যদি সে নির্বাচনে অংশ না নেয় তাহলে নির্বাচন থেমে থাকবে না। বুধবার সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৬০ তমজন্মদিন উপলক্ষে বনানীতে তার
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমি আওয়ামী লীগ নেতা-কর্মীদের অনুরোধ জানাই, সংস্কৃতিকর্মীদেরও অনুরোধ জানাই, আগামী একশ’ দিন রাষ্ট্র পাহারা দিতে হবে, কারণ বিএনপি দেশটাকে বিশ্ববেনিয়াদের হাতে তুলে দিতে চাচ্ছে। ক্ষমতা পাহারা দিতে হবে না, ক্ষমতার পাহারাদার জনগণ কিন্তু রাষ্ট্র পাহারা দিতে হবে।’ মঙ্গলবার দুপুরে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, ততদিন কোনো বার্তা ও আল্টিমেটাম দিয়ে লাভ হবে না। সংবিধান থেকে একচুলও সরবে না সরকার। আওয়ামী লীগ জনগণ ও সংবিধানের ওপর নির্ভরশীল।’ আজ মঙ্গলবার রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে
সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডে উঠান বৈঠকে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় নসরুল হামিদ বলেন,
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, দেবী দুর্গার আবির্ভাব ঘটেছিল দুষ্টের দমন সৃষ্টের পালনকর্তা রূপে, অসুর শক্তিকে নিধন করার জন্যে। যে অসুররা সমাজের নিরীহ লোকের উপর অত্যাচার করে, জমি, মসজিদ, মন্দির, শ্মশান ও অভয়াশ্রমের জায়গা দখল করে, ওদের কোনো ধর্ম নাই। তারা সমাজের শত্রু, মানবতার শত্রু, দেশের
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল যে কোনো বিষয়ে পরামর্শ দিতে পারেন। তা গ্রহণ করবো কি না আমাদের ব্যাপার। বন্ধু রাষ্ট্র কে কি বললো তাতে কিছু যায় আসে না। দেশটা আমাদের। দেশের মানুষ যা চাইবে সে ভাবেই হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান,
সরাকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশ পাঠানোসহ এক দফা দাবি আদায়ে বিএনপি ও যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদল উদ্যোগে আজ আজ যুব সমাবেশ হবে। সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয়
গণমুখী দল হিসেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার প্রণয়নে তৃণমূল জনগণের মতামত নেবে আওয়ামী লীগ। ইশতেহার প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাত সম্পর্কে ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে, আবারও সরকার গঠন করলে আওয়ামী লীগ কী কী নতুন উদ্যোগ নিতে পারে— এ বিষয়ে সারা দেশের তৃণমূল নেতৃবৃন্দকে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিদেশি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে ফুসফুস থেকে পানি অপসারণ করার পর অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে নেওয়া হয়। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিডনি, ফুসফুস, হৃদরোগ,