1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

দুপুরে বিএনপির গণসমাবেশ, নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ভোর থেকেই দলীয় কার্যালয়ের দিকে আসা শুরু করেছেন নেতাকর্মীরা। ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হয়েছেন। এরই মধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির দপ্তরে সংযুক্ত দলটির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী।

জানা গেছে, নয়াপল্টনের জনসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি বিএনপির। এ জনসমাবেশকেও ঐতিহাসিক করতে চায় দলটি। সেজন্য ঢাকা মহানগরসহ আশপাশের জেলা থেকেও বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে।

নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে আন্দোলন আরও তীব্র হবে। তাদের মূল লক্ষ্য, জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা ঠেকানো। এজন্য তফশিল ঘোষণার অন্তত দুই সপ্তাহ আগে থেকেই কঠোর কর্মসূচি শুরু করতে চাইছে দলটি।

নেতাদের বিশ্বাস, এবারের আন্দোলনে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে। ফলে সরকারের পক্ষে তফশিল ঘোষণা সহজ হবে না।

এদিকে একদফা দাবিতে বুধবার জনসমাবেশ করবে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটসহ সমমনা রাজনৈতিক দল। বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জনসমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ, একই সময়ে ১২ দলীয় জোটের উদ্যোগে বিজয়নগর পানির ট্যাংকির সামনে জনসমাবেশ হবে। বিকাল সাড়ে ৩টায় পূর্বপান্থপথস্থ এফডিসিসংলগ্ন কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপি, বিকাল ৫টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে সমমনা জাতীয়তাবাদী জোট জনসমাবেশ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )