বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। পাশাপাশি দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের বিষয়ে জারি করা রুল তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও
রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দারুন ব্যাটিংয়ে ছুটছে আফগানিস্তান। গুরবাজের ফিফটিতে দারুন শুরু করেছে দলটি। ওপেনিং জুটিতেই দেড়শ ছাড়িয়েছে রান। টাইগারদের বোলিং ব্যর্থতায় দাপুটে গতিতে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। পাওয়ার প্লেতে ৬৭ রান তোলে আফগানিস্তান। ৫১ বলে অর্ধশত জুটি গড়েন দুই ওপেনার গুরবাজ ও জাদরান। এর মধ্যে ছক্কা মেরে ফিফটির দেখা পান গুরবাজ।
নতুন কোচ নিয়োগের পরদিন চলতি দলবদলে প্রথম খেলোয়াড় দলে টানল পিএসজি। স্লোভাকিয়ার ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ারকে ‘ফ্রি ট্রান্সফারে’ দলে যোগ করল ফরাসি চ্যাম্পিয়নরা। লিগ ওয়ানের দলটি এক বিবৃতিতে ২৮ বছর বয়সী স্ক্রিনিয়ারকে দলে টানার কথা জানায়। চুক্তি হয়েছে পাঁচ বছরের। ২০১৭ সালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দেন স্ক্রিনিয়ার। দলটির সঙ্গে
সাত বছর ইংলিশ ফুটবলে কাটিয়ে ফের জার্মানিতে ফিরলেন গ্রানিত জাকা। আর্সেনাল ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বায়ার লেভারকুজেনে যোগ দিলেন সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার। বুন্ডেসলিগার দলটি এক বিবৃতিতে ৩০ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার কথা জানায়। ট্রান্সফার ফি অবশ্য প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, তাকে পেতে লেভারকুজেনের খরচ হচ্ছে
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর এবার ঘুরে দাঁড়ানোর মিশনে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে ব্যাটারদের ভুলগুলো শুধরে শুধু জয় নিয়েই ভাবছেন অধিনায়ক লিটন দাস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি মাঠে গড়াচ্ছে আজ। বাংলাদেশ সময় দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে
অবশেষে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। একদিনের ব্যবধানেই সিদ্ধান্ত পরিবর্তন করলেন তিনি। আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর এই কথা জানান বাঁহাতি এই ওপেনার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ডাকেন এবং তার সাথে আমার মন খুলে আলোচনা হয়েছে। আমি আমার অবসরের যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে
হুট করে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার মাশরাফি বিন মর্তুজা নিজ উদ্যোগে তাকে নিয়ে গণভবনে গেছেন। সঙ্গে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকাও আছেন। মাশরাফি ও তামিম গণভবনে যাওয়ায় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে সেখানে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ভরযোগ্য সূত্রে সমকাল বিষয়টি নিশ্চিত হতে পেরেছে। বুধবার আফগানিস্তানের
আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিমের অবসর নিয়ে একে একে সব সতীর্থই স্মৃতিচারণা করেছেন। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন। তামিমের অবসর নেওয়ার একদিন পর অবশেষে নীরবতা ভাঙলেন দীর্ঘ ক্যারিয়ারে পথ চলার সঙ্গী ও বন্ধু সাকিব আল হাসান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিমের অবসর নিয়ে পোস্ট
প্রায় একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সাকিব-তামিম। একসঙ্গে দীর্ঘদিনের পথচলায় হয়ে উঠেছিলেন বন্ধু! মাঝে দুজনের সম্পর্কে ফাটলের খবরও আসে। লাল-সবুজ জার্সিতে জুটি বাধার পেশাদারিত্বে সেটি কোনো ছেদ ফেলেনি। জাতীয় দলে একসঙ্গে চলার সেই পথে ছেদ পড়ল তামিম ইকবালের আচমকা অবসরে। বিদায়ী বন্ধুকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন টেস্ট ও টি-টুয়েন্টি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাপতি নাজমুল হাসান পাপন রাত ১০টায় রাজধানীর পাঁচ তারকা হোটেলে বোর্ড পরিচালকদের নিয়ে সভা করবেন। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটুু চ্যানেল আই অনলাইনকে এ খবর নিশ্চিত করেছেন। রাতে সভা শেষে বোর্ড সভাপতি মিডিয়ার মুখোমুখি হতে
চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ দলপতি তামিম ইকবাল খান। বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এ বাঁহাতি ব্যাটার, তিনি এসময় চোখের পানি আটকে রাখতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ী জানানো সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আজ এই