1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পাঁচ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় জাকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

সাত বছর ইংলিশ ফুটবলে কাটিয়ে ফের জার্মানিতে ফিরলেন গ্রানিত জাকা। আর্সেনাল ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বায়ার লেভারকুজেনে যোগ দিলেন সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার।

বুন্ডেসলিগার দলটি  এক বিবৃতিতে ৩০ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার কথা জানায়। ট্রান্সফার ফি অবশ্য প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, তাকে পেতে লেভারকুজেনের খরচ হচ্ছে আড়াই কোটি ইউরো।

আর্সেনালের সঙ্গে জাকার চুক্তির মেয়াদ বাকি ছিল আরও এক বছর। তবে গত মৌসুম শেষ হওয়ার আগে থেকেই ধারণা করা হচ্ছিল ক্লাব ছাড়তে পারেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ঘরের মাঠে শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান আর্সেনাল সমর্থকরা।

জাকা এর আগে চার বছর জার্মান ফুটবলে কাটান বরুশিয়া মনশেনগ্লাডবাখের হয়ে। সেখান থেকেই ২০১৬ সালে যোগ দেন আর্সেনালে। ২০১৯ সালে পান দলের নেতৃত্ব। প্রিমিয়ার লিগের দলটির হয়ে সব মিলিয়ে তিনি খেলেছেন ২৯৭ ম্যাচ। ২৩ গোলের পাশে অ্যাসিস্ট আছে ২৯টি।

আর্সেনালের দুটি এফএ কাপ জয়ে অবদান রাখেন জাকা। গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত রানার্সআপ হয় লন্ডনের ক্লাবটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )