1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

‘ফ্রি ট্রান্সফারে’ স্ক্রিনিয়ারকে দলে ভেড়াল পিএসজি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

নতুন কোচ নিয়োগের পরদিন চলতি দলবদলে প্রথম খেলোয়াড় দলে টানল পিএসজি। স্লোভাকিয়ার ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ারকে ‘ফ্রি ট্রান্সফারে’ দলে যোগ করল ফরাসি চ্যাম্পিয়নরা। লিগ ওয়ানের দলটি এক বিবৃতিতে ২৮ বছর বয়সী স্ক্রিনিয়ারকে দলে টানার কথা জানায়। চুক্তি হয়েছে পাঁচ বছরের।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দেন স্ক্রিনিয়ার। দলটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ গত মাসে। মাঝের এই সময়ে ইন্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪৬ ম্যাচে খেলেছেন তিনি। গত জানুয়ারিতেই স্ক্রিনিয়ারকে দলে টানতে চেয়েছিল পিএসজি। কিন্তু ইন্টারের সঙ্গে সে সময় আর্থিক বিষয়ে বনিবনা হয়নি তাদের। এবার ‘ফ্রি ট্রান্সফার’ এই ডিফেন্ডারকে পেয়ে গেল দলটি।

ইন্টারের হয়ে সবশেষ মৌসুমে স্ক্রিনিয়ারের সামনে বাধা হয়ে আসে চোট। ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ এর বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। যার মধ্যে ছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, যেখানে ১-০ গোলে হেরে যায় ইন্টার।

স্লোভাকিয়ার জার্সিতে ৬০ ম্যাচ খেলা স্ক্রিনিয়ারকে দলে যোগ করার আগের দিন নতুন কোচ হিসেবে লুইস এনরিকেকে নিয়োগ দেয় পিএসজি। ক্রিস্তফ গালতিয়েরের স্থলাভিষিক্ত হন স্পেন ও বার্সেলোনার সাবেক এই কোচ।  গত মৌসুম শেষে পিএসজি ছাড়েন ডিফেন্ডার সের্হিও রামোস। তার ঘাটতি পূরণে স্ক্রিনিয়ারকে দলে ভেড়াল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )