1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার আজ ঐতিহাসিক ছয় দফা দিবস জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহার করায় ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে বিসিবির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন তামিম ইকবাল মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙল, ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার আল্লামা নূরউদ্দীনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: এমপি মালেকের বিরুদ্ধে ক্ষোভ এলাকাজুড়ে রাত পোহালেই বিসিবি নির্বাচন, ভোট আগামীকাল যুক্তরাজ্যে ২ শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় বাংলাদেশি ইমামের সাজা

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের বিষয়ে সরকারের আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে এ বিষয়গুলো তুলে ধরেন রুমিন ফারহানা।

তিনি বলেন, লোডশেডিং বা মেরামতজনিত বিদ্যুৎ বিভ্রাট—যে কারণই উল্লেখ করা হোক না কেন, দেশের অনেক গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকার বাস্তবতা রয়েছে।

এ সময় আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডে (এএফসিসিএল) গ্যাস সরবরাহের প্রসঙ্গও তোলেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী সংসদে আশ্বাস দিয়েছিলেন, ১ মে থেকে কারখানাটিতে গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি। কবে নাগাদ গ্যাস দেওয়া সম্ভব হবে, তা জানতে চান তিনি।

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে গ্যাসের সরবরাহ সীমিত হওয়ায় বর্তমানে বিদ্যুৎ উৎপাদনকে অগ্রাধিকার দিতে হচ্ছে। এ কারণে সার কারখানাগুলোতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা যাচ্ছে না।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস দিতে হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে নতুন কোনো গ্যাস কূপ খনন হয়নি। বর্তমান সরকার নতুন করে ড্রিলিং কার্যক্রম শুরু করেছে। নতুন গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বাড়লে আশুগঞ্জের মতো শিল্পপ্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আলোচনার একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে দেওয়া মন্ত্রীর আগের প্রতিশ্রুতির বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, সংসদে ১ মে থেকে গ্যাস সরবরাহের কথা বলা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )