1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
বহিষ্কৃত জামায়াত নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি দিলেন ছাত্রদল নেতা রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক জুমার নামাজে নিজামীপুত্র এমপি মোমেনের ইমামতিকে কেন্দ্র করে সংঘর্ষ বিএনপি – জামায়াতের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সাবেক এমপি, সরাইল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিউলি আজাদ জামিনে মুক্ত

আনসার ও ভিডিপির ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৩ জন দেখেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন।

বুধবার সকাল ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

পরে বীর শহীদদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

তিনি এরপর প্যারেড গ্রাউন্ড মঞ্চে আসেন। শুরু হয় আকর্ষণীয় ব্যুত্থান মহড়া প্রদর্শনী। প্রধানমন্ত্রী শারীরিক কসরতের এই মহড়া শেষে অংশগ্রহণকারী সদস্যদের কাছে গিয়ে তাদের সাথে করমর্দন করেন।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, এমপি ও আনসার ভিডিপির পরিচালকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )