1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

ভারতকে তাড়িয়ে ‘বাংলাদেশের সীমান্তে’ কলকাতায় নিয়ে যাওয়ার হুমকি পাকিস্তানি মন্ত্রীর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯২ জন দেখেছেন

ভারত একটি ‘ফলস-ফ্ল্যাগ অপারেশন’ বা ‘সাজানো সামরিক অভিযান’ চালানোর চক্রান্ত করছে। এর উদ্দেশ্য হলো-যাতে দোষ চাপানো যায় পাকিস্তানের ওপর। এমন অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সতর্ক করে বলেন, এমন কোনো ‘নাটক’ মঞ্চস্থ করা হলে নয়াদিল্লিকে কঠোর জবাব দেয়া হবে। এমনকি ভারতকে তাড়িয়ে ‘বাংলাদেশের সীমান্তে’ কলকাতা শহর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। খবর দ্য ডনের

স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) পাকিস্তানের শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী খাজা আসিফ বলেন, ‘তারা (ভারত) নিজেদের লোকজন দিয়ে কিংবা তাদের হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে কোনো ধরনের ফলস-ফ্ল্যাগ অপারেশন করতে পারে-কোথাও কিছু মৃতদেহ ফেলে রেখে বলবে, তারা সন্ত্রাসী ছিল এবং অপরাধমূলক কাজ করেছে।’

সেই সঙ্গে গত বছরের চার দিনের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী খাজা আসিফ আরও বলেন, ‘প্রায় এক বছর আগে তারা যে ধরনের অপমানের মুখে পড়েছিল…পুরো বিশ্ব, এমনকি তাদের নিজেদের জনগণও তাদের বিদ্রূপ করেছে। তারা তো প্রতিটি দিক থেকে পাকিস্তানের তুলনায় পাঁচ গুণ বড়-জনসংখ্যা, সম্পদ, সামরিক শক্তি, বিমানবাহিনী।’

পাকিস্তানের মন্ত্রী দাবি করেন, ভারতীয় নেতৃত্ব এমন পাল্টা প্রতিক্রিয়ার মুখে ‘পৃথিবীর শেষ দিন পর্যন্ত’ মোকাবিলা করতে হবে। গত বছরের ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান বিমানবাহিনীর গৌরবময় অবদান স্মরণ করে তিনি বলেন, ‘এবার যদি তারা এমন কোনো বানোয়াট নাটক করার চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা তাদের তাড়িয়ে কলকাতা পর্যন্ত নিয়ে যাব।’ কলকাতা শহরটি বাংলাদেশ সীমান্তের কাছে পূর্ব ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী।

এর কয়েক দিন আগেই নিরাপত্তা সূত্রগুলো সতর্ক করেছিল, ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি ফলস-ফ্ল্যাগ অপারেশনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে সীমান্ত ভুলবশত অতিক্রম করার পর আটক হওয়া পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করা হতে পারে। গত বৃহস্পতিবার খাজা আসিফ তার ভারতীয় সমকক্ষ রাজনাথ সিংকে স্মরণ করিয়ে দেন, ‘দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের কোনো সুযোগ আছে-এমন ধারণা অবাস্তব এবং এর পরিণতি ভয়াবহ।’

রাজনাথ সিংয়ের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় খাজা আসিফ এই মন্তব্য করেন। বৃহস্পতিবার নির্বাচনি প্রচারে কেরালায় এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় রাজনাথ সিং বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশ পাকিস্তানের পক্ষ থেকে যেকোনো ধরনের ‘দুঃসাহস’ দেখানো হলে তার বিপরীতে এমন এক ‘নজিরবিহীন ও চূড়ান্ত’ পদক্ষেপ নেয়া হবে যা আগে কখনো দেখা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )