1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র

নিউ ইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণী নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে রাস্তা পার হওয়ার সময় একটি ময়লার ট্রাকের ধাক্কায় ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত প্রাণ হারিয়েছেন। রবিবার (২৯ মার্চ) রাত প্রায় ১২টার দিকে উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২তম সড়কের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে।

নিশাত জান্নাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে রাতে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি।

রাত ১১:৫৫ মিনিটের দিকে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় ‘রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস’ কম্পানির একটি বড় ট্রাক তাকে চাপা দেয়। পুলিশ জানায়, ট্রাকটি ডান দিকে মোড় নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

নিশাতের বোন নওশিন জানান, রাতে দেরি হওয়ায় তিনি ফোনের লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে পুলিশ দেখতে পান।

তিনি বলেন, নিশাত ছিল অত্যন্ত আশাবাদী এক মানুষ। সে সবসময় মানুষকে সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতে বলত। নিশাত তার ৯ ও ৪ বছর বয়সী দুই ছোট বোনকে রেখে গেছেন।

ট্রাকটির ৩৮ বছর বয়সী নারী চালক ঘটনাস্থলেই ছিলেন।

সামান্য আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ পুরো বিষয়টি তদন্ত করছে।

ট্রাক মালিকানা প্রতিষ্ঠান ‘রয়্যাল ওয়েস্ট’ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং পুলিশের তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )