1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ইসরায়েল ও আরব দেশের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি ইরানের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৩৪ জন দেখেছেন

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে যদি কোনো ধরনের হামলা হয় তাহলে ইসরায়েল ও আরব দেশের যেসব বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সেবা দেয় সেগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। এতে তিনি বলেন, ইরানকে এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হবে। নয়ত তাদের বিদ্যুৎ কেন্দ্রকে টার্গেট করা হবে। এরমধ্যে সবচেয়ে বড়টিতে প্রথমে হামলা চালানো হবে বলে জানান তিনি।

ট্রাম্পের এ হুমকির জবাবে বিপ্লবী গার্ড আজ সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে বলেছে, “আমরা ঘোষণা দিচ্ছি, আমাদের বিদ্যুৎ কেন্দ্রে যদি হামলা হয়, ইরান দখলদারদের (ইসরায়েলের) এবং এই অঞ্চলের দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলোতে হামলা হবে। একই সময় অর্থনৈতিক, শিল্প এবং জ্বালানি অবকাঠামোতে হামলা হবে, যেগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে।”

বিপ্লবী গার্ড আরও বলেছে, “আপনারা আমাদের হাসপাতালে হামলা চালিয়েছেন, আমরা চালাইনি। আপনারা আমাদের দাতব্য কেন্দ্রে হামলা চালিয়েছেন, আমরা চালাইনি। কিন্তু যদি আমাদের বিদ্যুতের ওপর হামলা চালান, তাহলে আমরা আপনাদের বিদ্যুতের ওপরও হামলা চালাব।”

“আমরা বদ্ধপরিকর, শত্রুরা যে পরিমাণ হুমকি তৈরি করবে, আমরা সেই একই পরিমাণে প্রতিরোধ করব। যুক্তরাষ্ট্র আমাদের সক্ষমতা সম্পর্কে জানে না। তারা আমাদের সক্ষমতা (যুদ্ধের) ময়দানে দেখবে।”

সূত্র: আলজাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )