1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাইনি নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১২৩ জন দেখেছেন

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) আইআরজিসি নাইনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে ইসরায়েলি-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নাইনি নিহত হন।

এক বিবৃতিতে আইআরজিসি বলছে, ভোরবেলা আমেরিকান-জায়নিস্টদের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় নাইনি শহীদ হয়েছেন।

মূলত, ২০২৪ সাল থেকে আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাইনি। তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই ঘটনার ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নাইনি। ‘ধ্বংস হয়ে গেছে ইরানের নৌবাহিনী’— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, সাহস থাকলে উপসাগরে মার্কিন জাহাজ পাঠাতে। নাইনি আরও জানিয়েছিলেন, চলমান হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে তেহরান।

এর আগে, গত বুধবার ইরানের গোয়েন্দা-বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব ইসরায়েলের হামলায় নিহত হন। আগেরদিন মঙ্গলবার পৃথক হামলায় প্রথমে আইআরজিসির অধীনস্থ বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে এবং ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )