1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

এবার বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ত্রিপুরা হোটেল মালিকদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ জন দেখেছেন

ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) এক বিবৃতিতে জানিয়েছে, মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশিদের তাদের হোটেল ও রেস্তোরাঁয় আতিথ্য দেওয়া হবে।

এর আগে সোমবার (০২ ডিসেম্বর) বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেলে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্যের রাজ্যের হোটেল মালিক সমিতি। ফ্রন্ট ডেস্কে নিষেধাজ্ঞা সংক্রান্ত পোস্টার টানানোর পাশাপাশি নিরাপত্তা তল্লাশি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, এতদিন ত্রিপুরার হোটেল ব্যবসায় বাংলাদেশিরা ছিলেন প্রধান ভোক্তা। তবে, সম্প্রতি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দেশটিতে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ত্রিপুরার হোটেল মালিকরা বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল।

নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কারণ হিসেবে সংগঠনটি বলেছে, জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়, আমরা মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি অতিথিদের স্বাগত জানাব এবং তাদের আবাসন ও সেবা নিশ্চিত করব।

এদিকে, কলকাতার চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও জানিয়েছে, বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। সংগঠনটি উল্লেখ করেছে, চিকিৎসা পেশায় জাত, ধর্ম বা দেশ কোনো বিষয় নয়, রোগী সবার আগে।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি নাগরিকরা আবার সহজেই ত্রিপুরা ও কলকাতায় গিয়ে চিকিৎসাসেবা ও হোটেল সুবিধা গ্রহণ করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )