1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার নিথর দেহ পবিত্র ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা পলকের ঘাড়ের দুটি, কোমরের ৩টি হাড় সরে গেছে, দাবি আইনজীবীর রূপপুর প্রকল্প নিয়ে তারেক রহমানের বক্তব্যের জবাব দিলেন আরাফাত জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে যুক্তরাজ্যে ফিরছেন মতিউর রহমান শাহীন বিশ্ব মা দিবস আজ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

রাজধানীর বঙ্গবাজারে ২০২৩ সালে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ( ডিএনসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ১৮ জনের নাম উল্লেখ করে ৩০ জনের নামে মামলা করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। এ বিষয়ে শনিবার (২৩ নভেম্বর) আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

শাহবাগ থানার ওসি মুহাম্মদ খালিদ মুনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, রাজধানীর বঙ্গবাজার দুই বছর আগে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল ক্ষতিগ্রস্তদের পক্ষে মিরপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন রিপন নামে এক ব্যক্তি বাদী হয়ে ৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে শুক্রবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ শনিবার আদালতে মামলার প্রতিবেদন পাঠিয়েছে। যাতে মামলা দায়েরে বিলম্বের কারণ উল্লেখ করা হয়েছে।

মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস , দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, জহিরুল ইসলাম, মোহন ঢালী, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন , আব্দুল হান্নান, হাসানসহ ১৮ জনের নাম উল্লেখ রয়েছে। ২০২৩ সালের ৪ এপ্রিল ভোররাতে উল্লেখযোগ্য ব্যক্তিরা পরস্পরের জোগসাজসে পরিকল্পিতভাবে অগ্নি সংযোগ করা হয় বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )