1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসেই জনগণ বুঝে গেছে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শাসন কেমন হবে গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার : গোলাম পরওয়ার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী মেয়র হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ শীঘ্রই পুরোদমে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ভিসা কার্যক্রম হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯ বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ক্বারী রুহেল গ্রেপ্তার, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করে তওবা করল চোর আওয়ামী লীগের পাঁচ বারের সাবেক এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন

পাথরের ফাঁকে আটকা পড়লেন নারী, অতঃপর…

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭৭ জন দেখেছেন

পাহাড় ট্র্যাকিংয়ে গিয়েছিলেন এক নারী। হঠাৎ মোবাইল ফোন হাত ফসকে নিচে পড়ে যায়। পরে ফোনটি তুলতে গিয়ে দুই পাথরের ফাঁকে আটকে পড়েন তিনি।

এভাবে কেটে যায় দীর্ঘ ৭ ঘণ্টা। এরপর জরুরি পরিষেবার কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। জানা যায়, নিউ সাউথ ওয়েলস রাজ্যে ওই নারী ট্রেকিং এ গেলে এ দুর্ঘটনার শিকার হন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ওই নারীর হাত থেকে মোবাইল ফোন পড়ে গিয়েছিল। তিনি সেটি তুলতে গিয়ে পড়ে যান। পাথরের ফাঁকে পা আটকে উল্টো হয়ে পড়ে থাকেন তিনি। বন্ধুরা তাকে বের করতে এক ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হলে জরুরি পরিষেবার সহায়তা চান।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স পরিষেবা স্থানীয় সময় সোমবার সোশ্যাল মিডিয়ায় ওই নারীর উল্টো হয়ে থাকার কিছু ছবি পোস্ট করে। ছবিতে দুই পাথরের মাঝে ওই নারীর দুই পা আটকে থাকতে দেখা যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে বের করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )