1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

কানপুরে ‘সর্বোচ্চ’ রান তাড়া করে জিতল ভারত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯৬ জন দেখেছেন

বেশ অবাক করার মতো এক রেকর্ড, টার্গেট মাত্র ৯৫! এর আগে কানপুরের গ্রিন পার্কে এরচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না। চতুর্থ ইনিংসে রান তাড়ার সর্বোচ্চ ছিল ৮২ রান।

প্রায় আড়াই দিন বৃষ্টিতে পণ্ড হওয়ার পরও হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পেল না বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টাইগারদের ৭ উইকেটে হারিয়েছে ভারত। ফলে ২ ম্যাচে টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা।

বাংলাদেশের দেওয়া ৯৫ রানের টার্গেটে ১৭.২ ওভারে ৩ উইকেটে ৯৮ রান করে রোহিত শর্মা ভারত। এ নিয়ে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয় পাওয়ার চতুর্থ ঘটনা এটি।

আর কানপুরে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের আগের রেকর্ডটা স্বাগতিকদের দখলেই ছিল। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের দেওয়া ৮২ রানের টার্গেট, ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছিল শচিন টেন্ডুলকালের ভারত।

এ ম্যাচের আগে কানপুরে ২১ টেস্টের মধ্যে, উইকেটের ব্যবধানে জয় আসে মাত্র তিনবার। আর প্রতিবার জয়টা এসেছে ৮ উইকেটে। ১৯৫২ সালে কানপুরের গ্রিন পার্কে ৭৬ রানের টার্গেটে ভারতকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। সর্বশেষ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৬২ রান টার্গেট ১৩.১ ওভারে পূরণ করে ভারত।

কানপুরে চতুর্থ ইনিংসে রান তাড়ার ঘটনা রয়েছে ৯টি। এরপর মধ্যে রান তাড়া করে জয় এসেছ ৫টি। আর অন্য চার ম্যাচ ড্র হয়েছে। এ মাঠে সর্বনিম্ন ২২৫ রান তাড়া করেছে হেরেছে অস্ট্রেলিয়া। ১৯৫৯ সালে ভারতের দেওয়া এই লক্ষ্যে ১০৫ রানে অলআউট হয় অজিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )