1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

কিছু মানুষের প্রতি হজ না করার অনুরোধ সৌদির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ জন দেখেছেন

প্রতিবছরই হজ যাত্রীদের জন্য পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় নতুন নতুন নির্দেশনা দিয়ে থাকে সৌদি আরব। সে ধারাবাহিকতায় আগামী বছর যেসব মুসলিমরা হজ পালন করতে চান তাদের জন্য নতুন এক নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। এতে কিছু মানুষকে হজে না আসার অনুরোধ জানিয়েছে রিয়াদ প্রশাসন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যেসব মানুষের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত যেমন হার্ট, কিডনি, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্য, ডায়বেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার, খুবই অসুস্থ, গর্ভবতী এবং ১২ বছরের কম বয়সী শিশু তাদের এই বছর হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।

দেশটি বলেছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারা যেন হজে আসেন। কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। যেহেতু হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হবে তাই সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি বছর হজ করতে গিয়ে প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। এ বছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিকরকম তাপমাত্রা ছিল।

যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা এই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি। এছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেক হজযাত্রী। এতে করে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )