1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন নৌ-অবরোধ ভেঙ্গে হরমুজ পার হলো অন্তত ৮ জাহাজ চট্টগ্রামে ডিসি অফিসের সামনে ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিএনপি ভোটে জেতায় ১৭ বছর পর ‘ভাত’ খেলেন কিশোরগঞ্জের ইনু মিয়া মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরানের বন্দরে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র বৈশাখের মঞ্চে রাজনৈতিক বার্তা: ফিরে আসবে আওয়ামী লীগ মিথ্যা মামলার বাদীদের তালিকা করা হচ্ছে, সময় বদলাতে সময় লাগবে না: এ আরাফাত

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরণে ৪৮ জনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ জন দেখেছেন

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৮ সেপ্টেম্বর) দেশটির উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, জ্বালানিভর্তি ট্রাকের সঙ্গে গবাদিপশু বহন করা একটি ট্রাকের সংঘর্ষে ভয়াবহ এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব জানান, প্রাথমিকভাবে ৩০টি লাশ পাওয়া গেছে। পরে আরও ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়। সবাই পুড়ে মারা গেছেন। তাদের গণদাফন করা হয়েছে।

নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো বলেছেন, রাস্তা ব্যবহারকারীদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সর্বদা সতর্ক থাকতে এবং সড়ক ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে।

উল্লেখ্য, নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনার ঘটনা নতুন নয়। শুধুমাত্র ২০২০ সালেই এক হাজার ৫৩১টি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )