1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, তবে শর্ত আছে এবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে মাসিক ফি রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক তারাগঞ্জে বিষপানে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই: নাসীরুদ্দীন পাটওয়ারী কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি ঈদের দিন সকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে কানাডা প্রবাসীদের আলোচনা সভা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ জন দেখেছেন

কানাডার টরেন্টোতে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, প্রবাসী জনগণের প্রত্যাশা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পিডিআই কানাডা।

পিডিআই সভাপতি আজফর সৈয়দ ফেরদৌসের সভাপতিত্বে মনির জামান রাজুর সঞ্চালনায় শহরের ছাত্র এবং নাগরিকরা অংশ নেন। সভায় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন- নুসাইবা নাওয়ার- মেট্রোপলিটন বিশ্ববিদ্যায়, সৃজনী রহমান- পিএইচডি অধ্যয়ন রত- ইয়র্ক বিশ্ববিদ্যায় ,সুকন্যা চৌধুরী- টরন্টো বিশ্ববিদ্যালয়, নেইথেন হাসান টরন্টো বিশ্ববিদ্যালয়, শাদমান হাবিব, ট্রেন্ট বিশ্ববিদ্যালয়।

নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যুৎ রঞ্জন দে, নাসির উদ দুজা, সোলায়মান তালুত রবিন, ইমামুল হক, ভিক্টর গোমেজ, আরিফ মোরশেদ, মিনারা বেগম, কামরান করিম, ড. জান্নাতুল ফেরদৌস, আহমদ হোসেন প্রমুখ।

সভার শুরুতে বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীত পরিবেশিত হয়। সমবেতভাবে উপস্থিত নাগরিকরা জাতীয় সংগীতে অংশ নেন। সভায় কানাডায় শিক্ষারত বাংলাদেশি ছাত্ররা, কানাডায় বড় হওয়া বাঙ্গালি তরুণ প্রজন্মের প্রতিনিধিরা আলোচনা করে- ‘তারা কেমন বাংলাদেশ চায়।’

প্রবাসী বিশিষ্ট নাগরিকরা আলোচনা করেন তাদের প্রত্যাশা, করণীয় এবং প্রবাসীদের অধিকার নিয়ে।

আলোচনায় নিম্নলিখিত দাবি সমূহ উত্থাপিত হয়।
১. জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ এবং আহতদের তালিকা এবং শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

২. শত শত ছাত্র-জনতার হত্যার বিচারে ঢালাওভাবে মামলা না করে সুনির্দিষ্ট মামলা নিশ্চিত করতে হবে।

৩. রাষ্ট্রীয় সকল নীতিতে বৈষম্যহীননীতি গ্রহণ করতে হবে। ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মধ্যে রাষ্ট্রীয় বৈষম্য বন্ধ করতে হবে।

৪. দেশ থেকে পাচারকৃত সকল অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে। সকল পর্যায়ে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

৫. দেশপ্রেম এবং আত্মমর্যাদার নীতিতে ভারত, চীন, আমেরিকা সকল দেশের সাথে দেশের পররাষ্ট্রনীতি ঢেলে সাজাতে হবে।

৬. যৌক্তিক সময়ে আবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করতে হবে।

প্রবাসীদের অধিকার ও দাবি

১. সারাবিশ্বের সকল প্রবাসীকে আগামী নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে।

২. দেশ থেকে প্রবাসে যাওয়া বা ফেরত আসার সময় সব ধরনের হয়রানি এবং বৈষময়মূলক আচরণ বন্ধ হরতে হবে।

৩. বিদেশে অবস্থিত সকল মিশনে নাগরিকদের সাথে সম্মানজনক এবং পেশাদারি আচরণ নিশ্চিত করতে হবে।

৪. কুটনৈতিক মিশনের সদস্যদেরকে প্রবাসের রাজনৈতিক সভা এড়িয়ে চলতে হবে

৫. কূটনৈতিক মিশন থেকে কোনওকম হয়রানি ছাড়া সেবা দিতে হবে।

৬। কূটনৈতিক মিশন থেকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরি, নবায়ন, ভিসা প্রক্রিয়া সহজ করে প্রদানের ব্যবস্থা করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )