1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার কিশোরগঞ্জের এক গ্রামে পাঁচ শিশু ‘বিক্রি’র অভিযোগ ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’

ডলার এনডোর্সমেন্ট সীমা ৫ হাজার ডলার পর্যন্ত বাড়ানোর অনুমোদন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ জন দেখেছেন

বাংলাদেশ ব্যাংক মানি এক্সচেঞ্জ হাউজগুলোর ডলার এনডোর্সমেন্টের সীমা ১ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ডলার করার অনুমোদন দিয়েছে। সোমবার মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (MCAB) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৈঠক শেষে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এস জামান এ তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশ ব্যাংক আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে পাসপোর্ট ছাড়াও শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে বৈদেশিক মুদ্রা ক্রয় করার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করার ক্ষেত্রে এনআইডির তথ্য প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।

ডলার বিক্রয়ের দরের বিষয়ে গভর্নরের সঙ্গে আলোচনাও হয়েছে। আগে যেমন ব্যাংকের নির্ধারিত দামের সঙ্গে এক টাকা যোগ করে মানি এক্সচেঞ্জ হাউজগুলো ডলার বিক্রি করতো, সেই নিয়মটি অব্যাহত থাকবে। সভাপতি এম এস জামান বলেন, “আমরা এখন আর কোনো হয়রানির শিকার হচ্ছি না, তবে মানি এক্সচেঞ্জ ব্যবসা সম্পর্কে অনেক সময় যে অপবাদ দেওয়া হয়, তা বন্ধ করার বিষয়ে কথা হয়েছে।”

এই বৈঠকে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন তাদের মৌলিক অধিকারগুলো নিয়ে আলোচনা করেছে এবং সে বিষয়গুলোতে ইতিবাচক সাড়া পেয়েছে। গভর্নর সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন বলে জানিয়েছেন এম এস জামান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )