1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার নিথর দেহ পবিত্র ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা পলকের ঘাড়ের দুটি, কোমরের ৩টি হাড় সরে গেছে, দাবি আইনজীবীর রূপপুর প্রকল্প নিয়ে তারেক রহমানের বক্তব্যের জবাব দিলেন আরাফাত জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে যুক্তরাজ্যে ফিরছেন মতিউর রহমান শাহীন বিশ্ব মা দিবস আজ

জনসংখ্যা হ্রাস, নেই দক্ষ কর্মীও, গ্রিসে সপ্তাহে ছয় কর্মদিবস চালু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৯০ জন দেখেছেন

সপ্তাহে ছয় দিন কর্মদিবস চালু করেছে ইউরোপের দেশ গ্রিস। ক্রমাগত জনসংখ্যা হ্রাস পাওয়া এবং দক্ষ জনবলের অভাবেই এই সিদ্ধান্তের পথে হাঁটার কথা জানিয়েছে দেশটি।

উৎপাদনশীলতা বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে একসময় দেউলিয়াত্বের পথে হাঁটা গ্রিস।

বর্তমানে আবার ঘুরে দাঁড়িয়েছে গ্রিস। বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি। তাই সপ্তাহে ৪৮ ঘণ্টার কর্মসপ্তাহ চালু করার সিদ্ধান্ত নিয়েছে গ্রিস কর্তৃপক্ষ।

১ জুলাই থেকেই চালু হয়েছে এই কর্মসপ্তাহ। অবশ্য দেশটির কর্মী ইউনিয়নগুলো একে ‘বর্বরতা’ বলেই আখ্যা দিয়েছে।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন। তার দাবি, জনসংখ্যা কমে যাওয়া এবং দক্ষ কর্মীর সংকটের কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০০৯ সালের শেষদিকে গ্রিসে অর্থনৈতিক সংকট শুরু। এরপর দেশটি ছেড়ে চলে গেছে ৫ লাখের বেশি মানুষ। এদের অনেকেই উচ্চশিক্ষিত তরুণ-তরুণী।

কর্মকর্তারা জানান, ছয় কর্মদিবস শুধু চব্বিশ ঘণ্টা সেবা দেওয়া বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে। বর্ধিত কর্মসপ্তাহের আওতায়, বাছাইকৃত কিছু শিল্প ও উৎপাদন কারখানায় কর্মীরা চাইলে দৈনিক দুই ঘণ্টা বাড়তি কাজ করতে পারবেন। এক্ষেত্রে দৈনিক মজুরির সঙ্গে ৪০ শতাংশ ‘টপ আপ ফি’ পাবেন তারা।

তবে সমালোচকদের দাবি, নতুন নিয়ম পাঁচ কর্মদিবসের স্বাভাবিক রীতিকে শেষ করে দেবে। আর চাপ প্রয়োগ করে কর্মীদের দিয়ে বেশি কাজ করিয়ে নেয়ার প্রবণতাও বাড়বে।

নতুন নিয়মের প্রতিবাদে ইতিমধ্যে রাস্তায় নেমেছেন বিরোধীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )