1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

মুরগি ব্যবসায়ীর হাত ধরে পালালেন গরু ব্যবসায়ীর স্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৮৮ জন দেখেছেন

মাদারীপুরের শিবচরে মুরগি ব্যবসায়ী সাকিল খানের (৩৭) সঙ্গে পালিয়েছেন কামাল ঢালী নামের এক গরু ব্যবসায়ীর স্ত্রী স্বপ্না আক্তার (৩৫)।

এ বিষয়ে স্বামী কামাল ঢালী বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। সাকিল খান শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে স্বপ্না আক্তারকে প্রেম করে বিয়ে করেন কামাল ঢালী। এই দম্পত্তির পরিবারে দুটি ছেলে রয়েছে। তাদেরকে রেখে সাত বছর আগে বিদেশে যান কামাল। এ সময় সাকিল খানের সঙ্গে স্বপ্নার পরিচয় হয়। সেই পরিচয়ের সম্পর্ক আস্তে আস্তে প্রেমে পরিণত হয়। ২০২২ সালের অক্টোবরে গোপনে কামাল ঢালীকে তালাক দিয়ে সাকিলকে বিয়ে করেন স্বপ্না। এদিকে গত ৮ মাস আগে দেশে আসেন কামাল। দেশে আসার পরেও কামাল ঢালীর সঙ্গে সংসার করেন স্বপ্না। গত ১৫ জুন ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সবার অজান্তে কামাল ঢালীর ঘরে থাকা ৯ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণ নিয়ে সাকিল খানের সঙ্গে পালিয়ে যান স্বপ্না।

কামাল ঢালী বলেন, স্বপ্না গোপনে সাকিলকে বিয়ে করেছে। এতদিন আমার সঙ্গে সংসারও করেছে। আমি বিদেশ থেকে এসে আমার ভাইয়ের সঙ্গে একটি গরুর খামার করি। ঈদের আগে খামারের গরু বিক্রির ৯ লাখ টাকা স্বপ্নার কাছে দিই। সেই টাকা ও স্বর্ণসহ সাকিলকে নিয়ে পালিয়ে যায়। আমি থানায় অভিযোগ দিয়েছি। এর উপযুক্ত বিচার চাই।

শিবচরের নিলখী তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )