1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

সিনিয়র স্কেলে পদোন্নতি পেলেন ২০১ কর্মকর্তা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১১৮ জন দেখেছেন

সিনিয়র স্কেলে (সিনিয়র সহকারী সচিব) পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২০১ কর্মকর্তা।

এ পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ আছে।

বুধবার এ পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া ২০১ জন সিনিয়র সহকারী সচিবের বিষয়ে বলা হয়েছে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ই–মেইলে যোগদান করবেন।

একইসঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )