1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

শিক্ষার মান নিশ্চিতে তত্ত্বাবধান কার্যক্রম জোরদারের নির্দেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ মে, ২০২৪
  • ৯৬ জন দেখেছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তত্ত্বাবধান কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার (৬ মে) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

দেশব্যাপী উচ্চ শিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার গুণগতমান নিশ্চিত করা খুবই জরুরি। শিক্ষার্থীরা যাতে ডিগ্রি অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ এবং দক্ষতাভিত্তিক কার্যক্রম বাস্তবায়নেরও পরামর্শ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )