1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

গাছ রক্ষায় মালি নিয়োগ দেবে ডিএনসিসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৯৮ জন দেখেছেন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গাছ লাগানো সহজ কিন্তু তা রক্ষা করা কঠিন। তাই গাছ রক্ষা করতে ডিএনসিসির আওতায় আগামী ২ মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ করা হবে।

রোববার (২৮ এপ্রিল) গুলশানে ডিএনসিসির আওতাধীন এলাকার রিকশাচালকদের মধ্যে ছাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে নগরজুড়ে গাছ লাগানো হচ্ছে। এর মধ্যে কয়েকটা গাছ ভাঙা থাকতে পারে। গাছ লাগানো সহজ তা রক্ষা করা কঠিন। তাই ডিএনসিসির আওতায় আগামী ২ মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ করা হবে।

মেয়র বলেন, হিট অ্যালার্টের জন্য উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সড়কে পানি ছেটানো হয়েছে। এলাকা ভিত্তিক মাঠ, বাজারেও পানি সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের আওতায় ৩০ হাজার নিবন্ধিত রিকশাচালক রয়েছেন। তাদের আমরা একটি করে ছাতা, ১২টি ওরস্যালাইন ও একটি পানির কন্টেইনার দিচ্ছি। এই রিকশাচালকরা তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তারা যদি এই প্রখর রোদে অসুস্থ হয়ে যায় তাহলে সে পরিবারগুলো অসহায় হয়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )