1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

সাভারে পাঁচ গাড়িতে আগুন, হতাহত ১১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ জন দেখেছেন

রাজধানী ঢাকার অদূরে সাভারের জোরপুল এলাকায় একটি তেলের লরি-পিকআপ ভ্যানে সংঘর্ষের ঘটনায় ওই দুটিসহ পাঁচটি গাড়িতে আগুন লেগে ১১জন হতাহত হয়েছেন। এর মধ্যে দু’জন নিহত, তিনজন অগ্নিদগ্ধ ও বাকি ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে সাভার ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট, হেমায়েতপুর ট্যানারি শিল্প এলাকা থেকে দুটি ইউনিট ও রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি ইউনিট অংশ নেয়।

সাভার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আসাদ গণমাধ্যমকে জানান, ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টার দিকে পাঁচটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ তিনজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর সকাল আটটার দিকে এই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, এ ঘটনায় একটি মামলা হবে এবং তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )