1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

তিস্তা ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১২৯ জন দেখেছেন

তিস্তা ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে ও যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৬ মার্চ) সকাল ১০ টায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ১০টায় ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম আল-আমিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য স্বাধীনতা শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি তিস্তা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে অবস্থিত স্বাধীনতা স্মারক ‘অর্জন’ এ পুষ্পস্তবক অর্পণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

এরপর দিবসটি উপলক্ষে সকাল ১১টায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিভার্সিটির এগ্রিকালচার বিভাগের শিক্ষক তাবারাকা বিনতে আলীর সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির গেস্ট টিচার ও রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মাগফুর হোসেন ও রেজিস্ট্রার মুঃ আতাউর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উমর ফারুক সহ তিস্তা ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

তিস্তা ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম আল-আমিন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )