1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের নেতৃত্বে সজীব -ফাহিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২০১ জন দেখেছেন

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনতম হল বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সজীব মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইমরান হোসেন।

গত ২০ শে মার্চ,২০২৪ তারিখে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের মডারেটর জাহিদুল ইসলাম সানা ও বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির সভাপতি জুবায়ের হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোঃ সজীব মিয়া ও মোঃ ইমরান হোসেনকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। নব-নির্বাচিত পরিষদের সভাপতি মোঃ সজীব মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত এবং সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন একই বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

“বিতর্ক হোক পরমতসহিষ্ণুতার বিপ্লব” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার সূচনা লগ্ন হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তবু্দ্ধি ও বিতর্ক চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা লালন করে আসছে। ক্লাবের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২০২৩-২০২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি করা হয়েছে।
পরিষদের ঘোষণা কালে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের মডারেটর জাহিদুল ইসলাম সানা আশাবাদ ব্যক্ত করেন, “ডিবেটিং ক্লাব অবশ্যই শুদ্ধ চিন্তা, অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর হবে এবং বিজয় একাত্তর হলের মেধাবী বিতর্কিকদের দেশ ও জাতির সেবার ব্রতী হওয়ার জন্য যোগ্য করে গড়ে তুলবে। ”

সদ্য বিদায়ী সভাপতি মোঃ জুবায়ের হোসেন নতুন কমিটিকে শুভকামনা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, যোগ্য নেতৃত্বে আগামী দিনগুলোতেও বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের জয় যাত্রা অব্যাহত থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক অঙ্গনে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মোঃ সজীব মিয়া বলেন, “ঐতিহ্য , প্রগতি ও মুক্তবুদ্ধির জয়গানে বুদ্ধিবৃত্তিক সমাজ নির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রত্যাশা রাখি, সকলের সহযোগিতা ও পরামর্শের মধ্য দিয়ে আমাদের পথচলা আরো সুগম হবে”।

এ বিষয়ে সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন জানান, নেতৃত্ব গঠন, ভালো বিতার্কিক তৈরী এবং বছরব্যাপী নানা বিতর্ক উৎসব আয়োজনে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের পরম্পরা বজায় রাখতে তারা একনিষ্ঠ ভাবে কাজ করবেন এবং সকল শুভাকাঙ্ক্ষীর দিকনির্দেশনা ও সমর্থন কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )