1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

তিস্তা ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৪৮ জন দেখেছেন

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে তিস্তা ইউনিভার্সিটিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল সাড়ে ১০টায় ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল-আমিন ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমের নেতৃত্বে নগরীর বঙ্গবন্ধু চত্বরে (ডিসি মোড়) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যূরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব জনাব মোঃ রবিউল ইসলাম মৃদুল, ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী, রেজিস্ট্রার জনাব মুঃ আতাউর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক জনাব মোঃ শামীম আলীর সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব জনাব মোঃ রবিউল ইসলাম মৃদুল, ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী, তিস্তা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক (গেস্ট টিচার) ড. শ্বাশত ভট্টাচার্য ও রেজিস্ট্রার জনাব মুঃ আতাউর রহমান প্রমুখ।

তিস্তা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল-আমিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )